শিশু পাচার কান্ডে আজ জওহর নবোদয় বিদ্যালয়ে যায় সি আই ডি র তদন্তকারী আধিকারিকরা - The News Lion

শিশু পাচার কান্ডে আজ জওহর নবোদয় বিদ্যালয়ে যায় সি আই ডি র তদন্তকারী আধিকারিকরা

 


দি নিউজ লায়নঃ  শিশু পাচার কান্ডে তদন্তে নেমে জওহর নবোদয় বিদ্যালয়ের অধ্যক্ষ সহ তিন অভিযুক্তকে নিজেদের হেফাজতে নিল সি আই ডি। আজ আদালত ওই তিন অভিযুক্তর পাঁচ দিন সিআইডি হেফাজতের আবেদন মঞ্জুর করে। এদিকে ঘটনার তদন্তে নেমে আজ জওহর নবোদয় বিদ্যালয়ে যায় সি আই ডি র তদন্তকারী আধিকারিকরা। সিআইডি সূত্রের খবর তদন্তে নেমে ইতিমধ্যেই বেশ কিছু তথ্য হাতে এসেছে তদন্তকারীদের । 


একসঙ্গে তিন অভিযুক্তকে জেরা করে বাকি তথ্য উদ্ধারের চেষ্টা চালাচ্ছে সিআইডি ।  গতকালই বাঁকুড়ার শিশু পাচার কান্ডের তদন্তভার নিজেদের কাঁধে তুলে নেয় সিআইডি।  সিআইডির পাঁচ তদন্তকারী আধিকারিক গতকাল পুলিশ হেফাজতে থাকা প্রধান তিন অভিযুক্তকে ম্যারাথন জিজ্ঞাসবাদ করেন।  আজ সকালে সি আই ডি আধিকারিকরা তদন্তে বাঁকুড়ার কালপাথর এলাকায় থাকা জওহর নবোদয় বিদ্যালয়ে যায়। 


সেখানে স্কুলের অন্যান্য শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের সাথে কথা বলেন। তদন্তকারীরা ঘুরে দেখেন স্কুল চত্বরে পৃথক আবাসনে থাকা অভিযুক্ত অধ্যক্ষ কমল কুমার রাজোরিয়া ও শিক্ষিকা সুষমা শর্মার বাড়ি। কথা বলেন অভিযুক্ত অধ্যক্ষ ও শিক্ষিকার প্রতিবেশীদের সঙ্গে। গত রবিবার যে এলাকায় অধ্যক্ষ দুই শিশুকে জোর করে একটি মারুতি ভ্যানে তোলার চেষ্টা চালাচ্ছিলেন বলে অভিযোগ সেই এলাকাও ঘুরে দেখেন তদন্তকারীরা। কথা বলেন এই ঘটনার মূল অভিযোগকারী কালপাথর এলাকার ব্যবসায়ী ষষ্ঠী বাউরীর সঙ্গে। 


শিশুদের কোথায় পাঠানোর পরিকল্পনা ছিল কি ভাবেই বা শিশুদের মা এর সাথে যোগাযোগ হয়েছিল অভিযুক্ত অধ্যক্ষ ও শিক্ষিকার তদন্তে নেমে সেই বিষয়গুলি জানার চেষ্টা করেন সি আই ডির তদন্তকারী আধিকারিকরা। এদিন অবশ্য ক্যামেরার সামনে মুখ খুলতে চাননি তদন্তকারী আধিকারিকরা। সিআইডির তদন্তকারী দলের নেতৃত্বে থাকা গৌতম সাহা বলেন, ‘ এবিষয়ে আমরা কিছু বলত পারব না । যা বলার উর্ধতন কর্তৃপক্ষ বলবেন’ ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.